আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে।
শনিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জেলায় সর্বোচ্চ র‌্যামিটেন্স প্রদানকারীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত র‌্যালিতে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসিম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বোচ্চ ফরেন রেমিটেন্স প্রদানকারীদের সম্মাননা প্রদান করা হয়। এ বছরে সম্মাননা প্রাপ্তগণ হচ্ছেন মাসুল হক ও মোছা. তারানা বেগম।