আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস- র‌্যালি, আলোক প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শহরের পিটিআই এলাকার বধ্যভূমিতে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে আলোক প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি থেকে র‌্যালি সহকারে সংস্কৃতি কর্মীরা বধ্যভূমিতে গিয়ে শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করেন। পরে সেখানে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ দে, কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, লোকদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাধন, বুলবুল সংগীত নিকেতনের প্রীতিভূসন চক্রবর্তী, সংগীত শিল্পী জুবায়ের বখত সেবুল, গীতিকার এম.এ. ওয়ারিশ, মুন্না রঞ্জন দাস, রেদোওয়ান ইসলাম হৃদয়, দিজশ সরকার জয়।