আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলনে উত্তমের গবেষণাপত্র মনোনীত

আই.ই.ই.ই (IEEE) আয়োজিত ২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর কনভারজেন্স ইন টেকনোলজি (I2CT 2017) তে সুনামগঞ্জের উত্তম বনিকের গবেষণাপত্র মনোনীত হয়েছে। উক্ত কনফারেন্সটি এই বছর ভারতের পুনে তে ৭-৯ এপ্রিল অনুস্থিত হয়েছে। এতে দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক গবেষক অংশ গ্রহন করেন। উত্তম এই কনফারেন্সে সফলতার সাথে তার গবেষণা পত্রটি উপস্থাপন করেন। উত্তমের গবেশনার বিষয়বস্তু ছিল মহাকাশে সকল সক্রিয় কৃত্রিম উপগ্রহ সমুহকে (Satellite Security and Threat Analysis) বিভিন্ন ধরনের অরবিটাল জাঙ্ক বা মহাকাশে নিষ্ক্রিয় বস্তুর আক্রমন থেকে রক্ষা করার পদ্ধতি এবং মহাকাশে অরবিটাল জাঙ্কের ঘনত্ব ক্রমাগত বাড়ার ফলে উপগ্রহ সমুহ তে যে ধরনের হুমকি আসার সম্বাবনা আছে সেই গুলো সম্পর্কে গাণিতিকভাবে ভবিষ্যৎ সচেতনতার প্রতি দৃষ্টি আকর্ষণ করাই ছিলো গবেষণার মূল উদ্দেশ্য। উত্তম ঢাকার একটি টেলিভিশনের স্যাটেলাইট আর্থ স্টেশনে কর্মরত।  সবাই উত্তমের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন।