স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, শুদ্ধ পঠন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
দুইটি নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১১৩ জন, শুদ্ধ পঠন প্রতিযোগিতায় ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দুইটি গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ৩য় থেকে ১০ শ্রেণি পর্যন্ত দুইটি গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে শনিবার সন্ধ্যার পর আলোচনা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


