আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে জগন্নাথপুরে আলোচনা সভা

জগন্নাথপুর অফিস
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারমজান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ।