আফতাব মেডিকেল হল উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী পয়েন্টে এ আফতাব মেডিকেল হল উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ওয়েজখালি পেট্রল পাম্পের পাশের মার্কেটে এ মেডিকেল হলের উদ্ধোধন করেন সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভপুর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত। উদ্বোধন শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়।
আফতাব মেডিকেলের পক্ষে চিকিৎসা প্রদান করেন ডা.মনোয়ার হোসেন সোহেল, ডা.মিনহাজ উদ্দিন মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন, ডা.জাফর সাদিক, ডা.মো.আফতাব উদ্দিন, ফার্মাস্টিট আবরা, সাবেক কাউন্সিলর লিটন, পল্লী বন্ধু পরিষদের সদস্য সচিব মহিম তালুকদার, সম্মিলত সামাজিক জোটের দপ্তর সম্পাদক শামছুর রহমান শুভ, সমাজ কর্মী শহিদুর রহমান প্রমুখ। পরে আফতাব মেডিকেল হলের সৌজন্য জলিলপুর স্পোর্টিং ক্লাবকে ফুটবল খেলার জন্য এক সেট পোশাক প্রদান করা হয়।