ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমান কমিটির আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ৭ আগস্ট শনিবার দলীয় প্যাডে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত শোক বার্তায় আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের পৃথক প্যাডে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
বিবৃতিতে মহরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী এমএন মান্নান স্বাক্ষরিত বিবৃতিতে বলেন, আলহাজ্ব আবরু মিয়া তালুকদার ছিলেন আওয়ামীলীগের ভালো সংগঠক। তিনি এলাকার উন্নয়নে ছিলেন সবসময় নিবেদিত প্রাণ।


