আবারো পেছালো তাহিরপুর ছাত্রলীগের সম্মেলন

বৈরী আবহাওয়া ও শিলাবৃষ্টিতে হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় আবারো পেছানো হলো তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন। ১৩ এপ্রিলের পরিবর্তে আগামী ২৩ এপ্রিল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীর পক্ষে জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক রুমেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আজহারুল আলম সিপু দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছেন।  (প্রেস বিজ্ঞপ্তি)