স্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো. আবুল কালামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পীর পুর বাজারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগ নেতা আব্দুস শহীদ মুহিত, এমসি কলেজের শিক্ষার্থী ইকবাল হোসাইন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, সুন্দর আলী, ২ ও ৩ নং ওয়ার্ড মেম্বার রাজন তালুকদার ও আনোয়ার হোসেন, মুরুব্বি আনসার আলী, তাহের আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরজ আলী।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাকিবুল হাসান এমরান, এটিএম রায়হান, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন, পাবেল তালুকদার, রুবেল আহমেদ, সদরুল আমিন সোহান, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা পাবেল আহমেদ, হাবিবুর রহমান জয়, ইউনিয়ন যুবলীগ নেতা ছুরেতাজ মেম্বার, সাজ্জাদুর রহমান, সুজন আহমদ, শিমুল, শায়েস্তা, আশরাফ আহমদ প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে দেশবন্ধু শিক্ষা কল্যাণ ট্রাস্ট, পীরপুর মোহনা সমাজ কল্যাণ সংস্থা, বন্ধন সমাজ কল্যাণ সংস্থা, অষ্টগ্রাম সমাজ কল্যাণ সংস্থা, অনির্বাণ যুব সমাজ কল্যাণ সংস্থা।


