স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার ধল ইউনিয়ন ভূমি অফিসের (পিএলআর ভোগরত) ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা (ভূমি) আবু বক্কর খান (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
শুক্রবার ভোর ৪টায় সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিসি স্ত্রী ও ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। বর্তমানে তিনি সিলেটের আম্বরখানা হাউজিং এস্টেটে বসবাস করতেন।
মরহুমের জানাযার নামাজ সিলেট হযরত শাহজালাল (রহ) দরগাহ মসজিদে সম্পন্ন হয়েছে। এরপর সেখানেই কবরস্থ করা হয়।
তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও তাঁর আত্মার শান্তি কামনা করেছে।


