কাছে হস্তান্তর
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের রাধামাধব জিউর আখড়ার বৈষ্ণবী (মাইজী) পিতলের তৈরি ছোট গোপাল মূর্তি আখড়া পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করেছেন। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরে মল্লিকপুরে আখড়ার পরিচালনা কমিটির কাছে মূর্তি হস্তান্তর করেন বৈষ্ণবী। আখড়া পরিচালনা কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি কাজল চন্দ্র দে, সুনামগঞ্জ জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির অনুষ্ঠান বিষয়ক সম্পাদক বকুল তালুকদার ও প্রাণ গোবিন্দ দাস মহারাজের উপস্থিতিতে আখড়া পরিচালা কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি কুমুদ রঞ্জন দাশ, সভাপতি সুনীল দাশ, সহ সম্পাদক অনুকুল দাশ, অথ্য সম্পাদক বিনয় ভূষণ দাশ, সদস্য ভানু ঘোষ, বিদ্যা ভুষণ দাশসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে গোপল মুর্তি হস্তান্তর করেন বৈষ্ণবী। উল্লেখ্য, গত ১৯ মে আব্দুল্লাপুর গ্রামের রাধামাধব জিউর আখড়ার বৈষ্ণব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আখড়ার সেবাইত মাইজী (বৈষ্ণবী) প্রত্যহ পূজা অর্চনা করার জন্য ছোট গোপাল মুর্তি সাথে করে নিয়ে যান। পরে আখড়া পরিচালনা কমিটির লোকজন সেবাইতকে মুর্তি ফেরত দেয়ার জন্য বললে তিনি শনিবার সেই মুর্তি ফেরত দেন। (প্রেস বিজ্ঞপ্তি)


