আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করলেন পীর মিসবাহ্ এমপি।
বুধবার বিকালে সুুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে প্রায় ৭২ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।
এসময় তিনি ভবনের বিভিন্ন কাজ ঘুরে দেখেন। নির্মাণ কাজে কিছু ত্রুটি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট্র প্রকৌশলীকে আগামী একমাসের মধ্যে কাজের বিদ্যমান ত্রুটি সংষ্কার করার নির্দেশ প্রদান করেন। এবং পরবর্তীতে কাজের বিপরীতে রাখা জামানতের টাকা মেয়াদান্তে স্কুল কমিটি সহ মাননীয় সংসদ সদস্যর সাথে আলোচনা পূর্বক কাজের গুণগত মান নিশ্চিত করে জামানতকৃত টাকা উত্তোলনের অনুমতি প্রদানের জন্য সুুনামগঞ্জ শিক্ষা প্রকৌশলকে অনুরোধ জানান তিনি। উপস্থিত ছিলেন : অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম প্রধান শিক্ষক জনাব শহীদুর রহমান সাবেক পৌর কাউন্সিলর সমরাজ মিয়া বর্তমান কাউন্সিলর মোশাররফ মিয়া শিক্ষা প্রকৌশলের উপ সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী ও আবারক আলী।সুুনামগঞ্জ সদর জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু শাহজাহান খাঁ আইয়ূব আলী শামীম আহমদ ফারুক আহমদ কাজী তাজুল ইসলাম মাওলানা মঈনুদ্দীন প্রমূখ।