আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকের মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সেলিম উদ্দিন রুহেল ও মঈন উদ্দিন শিমুলের উদ্যোগে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী  শিবিরে  
উপস্থিত হয়ে ট্রাস্টের চেয়ারম্যান, ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন নগদ ২ লাখ টাকা বিতরণ করেন।
এ সময় ছাতকের বাগবাড়ী এলাকার ব্যবসায়ী বাকী বিল্লাহ, সুলেমান মিয়া, এটিএম তারেক, কামরুল ইসলাম জাহেদ, দক্ষিণ বাগবাড়ী এলাকার খায়ের উদ্দিন প্রমুখ তার সাথে ছিলেন।