স্টাফ রিপোর্টার
আব্দুল গণি ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি প্রদান উপলক্ষ্যে সহকারি অধ্যাপক শহিদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি আমিনুল হক, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম সেলিম, সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন, সহকারি প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, শামছুল ইসলাম, আরিফুল ইসলাম, জমির উদ্দিন, শামছুল ইসলাম, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ নূর, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম, অভিভাবক আছমা আক্তার, শিক্ষার্থী তানজিনা আক্তার প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আব্দুল গণি ট্রাস্টের সদস্য সচিব ডা. নুরুল ইসলাম।
আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ, বৃত্তির টাকা ও বই তুলে দেন অতিথিরা।
- ছাতকে পাবেল হত্যাকান্ডের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
- ছাতকে অ-প্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কর্মশালা


