দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলার সর্ববৃহত্তম মসজিদ আব্দুল মজিদ জামে মসজিদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন। শুক্রবার আব্দুল মজিদ জামে মসজিদে জুমআর নামাজে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
তিনি বলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে যা যা প্রয়োজন থানা পুলিশ তাই করবে। উপজেলাবাসী যাতে তাদের দোরগোড়ায় পুলিশি সেবা পায় সে ব্যবস্থা করা হবে। পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। এক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা চাই।


