আব্দুল হেকিম তালুকদারের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ানের বাবা প্রাক্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম আব্দুল হেকিম তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি গৌরারং ইউনিয়নের জগাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন দফা নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযা শেষে পারিবারিক করবস্থানে লাশ দাফন        
করা হয়। মরহুমের নামাজের জানাযায় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণির লোকজন অংশগ্রহণ করেন।
বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় সুনামগঞ্জ শহরের হাছননগরের নিজ বাসায় ইন্তেকাল করেন আব্দুল হেকিম তালুকদার। উল্লেখ্য, আব্দুল হেকিম তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, গৌরারং ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।