আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর ১২টায়। পরীক্ষায় উপজেলার ৫৮টি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর প্রায় ৬০০শত শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করেন, আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক মো. মোখলেছুর রহমান মাস্টার, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মেজর মাহফুজুর        
 রহমান সবুজ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুকূল চন্দ্র্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো সায়েদুর রহমান, সম্পাদক হরিশ বর্মন, রাজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও পিরিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চক্রবর্তী প্রমুখ।  
আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক মো. মোখলেছুর রহমান মাস্টার জানিয়েছেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।