স্টাফ রিপোর্টার
আব্দুস ছাত্তার মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে আব্দুস ছাত্তার মাস্টার স্মৃতি পরীক্ষার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টায় সাতগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
পুরস্কার বিতরণী
ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আব্দুস ছাত্তার মাস্টার (অব.) সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেজর মাহবুবুর রহমান সবুজ, বিশ্বম্ভরপুর শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাস, দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ হৃদয়, আব্দুস ছাত্তার মাস্টার ফাউন্ডেশনের পরিচালক মোখলেছুর রহমান, দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক মশিউর রহমান, জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ, লবজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।


