স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও স্বাধীন বাংলাদেশের প্রথম পরারাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন। আলোচনায় অংশ নেন- নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুখসেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ওবায়দুর রহমান কুবাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আশরাফুল ইসলাম প্রমুখ।
এছাড়া মরহুম আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে কালেক্টরেট মসজিদে দোয়া এবং রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের উদ্যোগে রমিজ বিপণির
আওয়ামী লীগ কার্যালয়ে এই উপলক্ষ্যে বিকালে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। নুরুল ইসলাম বজলুর সঞ্চালনায় স্মরণ সভায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট সুরেশ চন্দ্র দাস, অ্যাডভোকেট আব্দুর রইছ, অ্যাডভোকেট মতিউর রহমান পীর, অ্যাডভোকেট শফিকুল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা শংকর দাস, যুবলীগের সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, অ্যাডভোকেট রওনক আহমদ, মিজানুর রহমান মিজান প্রমুখ।
জগন্নাথপুর
স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জগন্নাথপুরের কৃতিসন্তান আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর ১১ম মৃতুবার্ষিকী জগন্নাথপুর উপজেলায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায় এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল হক, আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সাংষ্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মজলুল হক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক,উপজেলা আওয়ামীলীগ নেতা মশহুদ আহমদ, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, প্যানেল মেয়র সফিক মিয়া, শশী কান্ত গোপ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সেক্রেটারী আবুল হোসেন লালন,কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনোয়ার আলী, যুবলীগ নেতা এডভোকেট জুয়েল মিয়া, ইব্রাহিম মিয়া, রমজান আলী ছানা,রনজু দাশ, সুজিত কুমার দে, নিজামুল করিম, তাজউদ্দিন তাজ, আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফজরুল হক জুয়েল, মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক, উপজেলা ছাত্রলীগের নেতা শাহ সাহেদ, রুমেন আহমদ, তোফাজ্জল হক সুমন, আব্দুল মুকিত,পৌর ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়, তানভীর আহমদ, আবু জাহিদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেন, আব্দুস সামাদ আজাদের রাজনৈতিক শূন্যতা পূরণ হবার নয়। তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন তার কর্ম ও আর্দশের কারণেই। আমরা তার নীতি আর্দশকে ধারণ করে তাঁর স্মৃতিকে ধরে রাখতে কাজ করছি। আলোচনা সভায় পূর্বে বাদ জুহর উপজেলা সদর জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এদিকে আব্দুস সামাজদের জন্মভিটা ভূরাখালি গ্রামে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে। এছাড়াও জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পৌর সচিব মোবারক হোসেন, প্যানেল মেয়র সফিকুল হক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, গিয়াস উদ্দিন মুন্না, দেলোয়ার হোসাঈন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদ ডন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির প্রমুখ। এরপূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম। এছাড়াও উপজেলা সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও উপজেলা সদরের মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর দরগা মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাজাদ কুরেশী, জয়নুল কুরেশী,বদরুল, শেখ জুবায়ের, মিজান আহমদ, সাফাজ কুরেশী প্রমুখ।
ছাতক
সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতকে উপজেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে। বিকেলে মন্ডলীভোগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধূরী, প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, অদুদ আলম, আখলাকুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, আছাব মিয়া, ধন মিয়া, দিলোয়ার হোসেন, আ.লীগ নেতা ফারুক আহমদ চৌধুরী মধু মিয়া, শাহীন চৌধুরী, নুর উদ্দিন, রুহুল আমিন তালুকদার, কল্যানব্রত দাস, এমদাদুল হক সাদক আলী, মোতাহির আলী, হাজী আবুল হোসেন, আব্দুস সামাদ, কামাল হোসেন, এমাদুল হক, আজাদ মিয়া মেম্বার, আরশ আলী খান ভাষানী, নুরুল হক মেম্বার, ডাঃ রেদওয়ানুল হক আরজু, আব্দুল মুমিন, সুন্দর আলী, নিজাম উদ্দিন, আব্দুল হাসিব, গুলজার আহমদ তালুকদার, যুবলীগ নেতা লাভলু মিয়া তালুকদার, নজরুল চৌধুরী, ফজলে রাব্বী জনি, সাদমান মাহমুদ সানি, আব্দুল বাছিত মামুন, মঞ্জু মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল বারী চপল, জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ চৌধুরী, মাহির চৌধুরী, আব্দুল কাদির তালুকদার, জাহাঙ্গির আলম পাবেল, জাহাঙ্গির আলম তারেক, গিয়াস উদ্দিন প্রমুখ। যোহরের নামাজের পর ছাতক কেন্দ্রিয় জামে মসজিদে বিশেষ মোনাজাত ও কালীবাড়ি মন্দিরে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।


