আব্দুস সামাদ আজাদের ৯৫তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাজ আজাদের ৯৫তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টায় শহরের হাজী পাড়ায় আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের ও আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান, আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের       সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের আহবায়ক ওয়বাদুর রহমান কুবাদ, অ্যাড. শুকুর আলী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি দে প্রমুখ।