আমরা সবসময় মানুষের পাশে আছি -এমএ মান্নান

স্টাফ রিপোর্টার
গান শুনি, কোন গান ভাল লাগে আবার কোনটি ভাল লাগে না। ভাল গান লিখে এবং গেয়ে গীতিকার ও শিল্পীগণও দেশের উন্নয়নের কথা জনগণের হৃদয়ে গেঁথে দিতে পারেন। বই ছাপায় এখন তেমন খরচ লাগে না। গীতিকারদের বই ছাপাতে প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করার ব্যবস্থা আছে। সুনামগঞ্জের খবরে একটি হেডলাইন হয়েছে, ‘সরকার সবকিছুতেই পরিবর্তন চায়’ এটাই ঠিক। পরিশ্রমি মানুষের উন্নয়নে আমরা সবসময় মানুষের পাশে আছি। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জেলা গীতিকার ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, বাউল মকরম আলী শাহ্, জেলা পরিষদ সদস্য জমিরুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আলম, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু। সভাপতিত্ব করেন গীতিকার ফোরামের সভাপতি শাহজাহান সিরাজ।
এছাড়াও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম পলাশ ও অনীশ তালুকদার বাপ্পু। অনুষ্ঠান পরিচালনা করেন গীতিকার ফোরামের সাধারণ সম্পাদক অরুণ তালুকদার।
আলোচনা সভা শেষে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। পরে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
15দক্ষিণ সুনামগঞ্জে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ জ্বালাও পুড়াও রাজনীতি করে না। আওয়ামী লীগ মানুষের কল্যাণে-দেশের উন্নয়নের রাজনীতি করেন।’
তিনি বলেন, ‘একটি দল আছে যারা নিজ স্বার্থ আদায় করার জন্য নিরীহ মানুষকে বোমা মেরে, গাড়িতে আগুন দিয়ে হত্যা করে। তারা জনগণের স্বার্থে রাজনীতি করে না। নিজ স্বার্থের জন্য যারা বাংলাদেশে রাজনীতি করে তাদেরকে দেশের মানুষ কখনও ভালবাসবে না।’
তিনি বলেন, ‘আমরা দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছি। আগামী ১ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হবে। গ্রামীণ জনপদে রাস্তা-ব্রীজ সব করা হবে। গ্রামের মানুষ গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা পাবেন।’
শুক্রবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর বন্দের বাড়ি গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
আওয়ামী লীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে ও আব্দুল গফফারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক আবাব মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ফরিদুর রহমান।
সভায় আরোও বক্তব্য রাখেন, মাও. ফখরুল ইসলাম, ইউপি সদস্য ফিরুজ মিয়া, মিজানুর রহমান, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান সহ প্রমুখ।