নৃপেশ রঞ্জন তালুকদার
আমি একজন ব্যাংকার,
নেই কোন অহংকার।
আছে শুধু অঙ্গীকার,
গ্রাহক সেবা করিবার।
আমি একজন ব্যাংকার,
নেই কোন আব্দার।
আছে শুধু অঙ্গীকার,
পরের ধন সামলাবার।
আমি একজন ব্যাংকার,
নেই কোন হাহাকার।
আছে শুধু অঙ্গীকার,
ব্যাংক স্বার্থ রক্ষার।
আমি একজন ব্যাংকার,
নেই কোন অনাচার।
আছে শুধু অঙ্গীকার,
সেবা করতে মানবতার।
আমি একজন ব্যাংকার,
নেই কথা বার বার।
আছে শুধু অঙ্গীকার,
সততার ঝান্ডা উড়াবার।


