স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষায় এই ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হলেন ৯১০ জন। আরোগ্য লাভ করেছেন ৩০২ জন।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩৯ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১১০ জন। আইসোলেসনে নেয়া হয়েছে ২৭ জনকে। আরোগ্য লাভ করেছেন আরও ৭২ জন। মোট আইসোলেসনে গেছেন ৮৯৫ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ৩৪ জন। অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৫৯৯৮ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৫৯০৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৮৯ জন।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। জেলায় করোনা চিকিৎসার জন্য মোট ১৩১ টি বেড রয়েছে।
- ধর্মপাশায় এমপি রতনের পক্ষ থেকে অর্থ সহায়তা
- ছাতকে দু’দিনে নতুন আক্রান্ত ১২ জনের ১১ জনই শহরের বাসিন্দা


