আরও ৪৭ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় ১০ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৮ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, শাল্লা উপজেলায় ৫ জন, দিরাই উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ৬ জন এবং তাহিরপুর উপজেলায় ৪ জন।
এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ সদরের আরও একজনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে একদিনে ৪৮ জন শনাক্ত করোনা রোগী শনাক্ত হলো সুনামগঞ্জে। এ ৪৮ নিয়ে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৫৯ জনের।

এছাড়াও এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৫ জন।