সু.খবর ডেস্ক
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৪১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্ত হার ৯ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ প্রায় দেড় মাস পর করোনায় রোগী শনাক্ত হার ১০ এর নিচে নেমেছে। এর আগে গত ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার ১০ এর নিচে; ৯ দশমিক ৩৯ তে নেমেছিল।
এ পর্যন্ত দেশে মোট সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১১ হাজার ৩৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ১০১ জন। এরমধ্যে বুধবার ৭৭ জনের মৃত্যু হয়। এবং দুই হাজার ৯৫৫ জন নতুন রোগী শনাক্ত হন।
সূত্র : সমকাল
- বিশ্বম্ভরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী সমাবেশ
- ইউটিউব চ্যানেল টঙ্কারে শীঘ্রই মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যুষে প্রত্যাবর্তন’


