আরব ফাউন্ডেশ উজানীগাঁও এর উদ্যোগে বস্ত্র বিতরণ

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আরব ফাউন্ডেশন উজানীগাঁও এর আয়োজনে এলাকার হতদরিদ্র ৪ শত ৫০ জনের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার উজানীগাঁও গ্রামে গোলাম সরওয়ার সঞ্জুর বাড়িতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী)। বিশেষ অতিথি ছিলেন আরব ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম সরওয়ার সঞ্জু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সমাজসেবী গোলাম জাবেদ লেলিন, আরব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম সাদিক রিগ্যান, ডাঃ কনিজ রহিমা রব্বানী কথা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কামরুজ্জামান জেরিন, গোলাম হাদী রাজীব, মাহমুদুল হাসান শাওন প্রমুখ।