আরোগ্য লাভ করেছেন আক্রান্তের ৮৫ ভাগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বুধবার নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ১৩ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৮ জন, দিরাই উপজেলার ২ জন এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৮৪৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭২৫ জন, দোয়ারাবাজার উপজেলায় ১১২ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৮৮ জন, তাহিরপুর উপজেলায় ৫৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৯৮ জন, দিরাই উপজেলায় ৯৯ জন, ধর্মপাশা উপজেলায় ৪১ জন, ছাতক উপজেলায় ৪৪২ জন, জগন্নাথপুর উপজেলায় ১৫২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১২৮ জন এবং শাল্লা উপজেলায় ৪০ জন সুস্থ হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৫ দশমিক ২১ শতাংশ।
এদিকে সুনামগঞ্জ সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। মঙ্গলবার রাতে নতুন করে ৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০১ জনে। ৪ হাজার ৪৫৯ জনের টেস্টকৃত নমুনার মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪, হাজার ২৮২ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ০৪ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ৭২৫ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৪৬ শতাংশ। আইসোলেসনে আছেন ১৭০ জন। করোনায় মারা গেছেন ৬ জন।
২ হাজার ৬৬৫ জনের নমুনা পরীক্ষায় ২য় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছেন ছাতক উপজেলায় ৪৪২ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২৬ দশমিক ৫৪ শতাংশ। করোনায় মারা গেছেন ৮ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ৩ জন, আইসোলেসনে গেছেন ৫ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৭২০ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৫২৯ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২১৬৫ জনকে আইসোলেশনে আনা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ২২ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ২৯৮ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৭০ জন, দোয়ারাবাজার উপজেলায় ৯ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩ জন, তাহিরপুর উপজেলায় ৭ জন, জামালগঞ্জ উপজেলায় ২০ জন, দিরাই উপজেলায় ৫ জন, ধর্মপাশা উপজেলায় ৯ জন, ছাতক উপজেলায় ৪৪ জন, জগন্নাথপুর উপজেলায় ১৪ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৭ জন।
এদিকে গত মঙ্গলবার ৫৪ জনের নমুনা পরীক্ষায় জেলার ৩ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৯ দশমিক ২৫ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ছাতক উপজেলায় ১৮ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১০ জনের নমুনা পরীক্ষায় ১ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, দিরাই উপজেলায় ৪ এবং জগন্নাথপুর উপজেলায় ৯ জনের নমুনা পরীক্ষায় কেউ করোনা পজিটিভ শনাক্ত হননি।
১৩ হাজার ৬০৭ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১৬৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।