স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন আরও ১৩ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন এবং দিরাই উপজেলার ১ জন।
এদিকে গত বৃহস্পতিবার ৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে জেলায় কেউ করোনা শনাক্ত হননি। সদর উপজেলার ২৫ জন, তাহিরপুর উপজেলার ৫ জন এবং ছাতক উপজেলার ১২ জন জনের নমুনা পরীক্ষা করা হয়।
এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৯শত’ ৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত
হয়েছেন ২৩৪৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৭০ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ২১৬৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪০ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ১৫৩ জন।
- শান্তিগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড ম্যানেজার নির্বাচনে রাসেল ও সাইদুর বিজয়ী
- আন্তর্জাতিক অহিংস দিবস পালন


