স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ২০ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১১ জন, ধর্মপাশা উপজেলার ৫ জন এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৯৬৪ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২১ শতাংশ।
এদিকে গত বুধবার সুনামগঞ্জ জেলার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৪ জন, ছাতক উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার ২ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন। এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২২৭৮ জন।
এদিকে বর্তমানে আইসোলেসনে আছেন ২৯২ জন।


