স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৫ উপজেলার আরও ২৩ জন।
সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ জন, তাহিরপুর উপজেলার ৪ জন, দিরাই উপজেলার ১জন, ছাতক উপজেলার ৮ জন এবং জগন্নাথপুর উপজেলার ১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৮৩২ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮১ শতাংশ।
মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ৮ জন, আইসোলেসনে গেছেন ৯ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৭১০ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৫০৮ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২১৬০ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
বর্তমানে আইসোলেসনে আছেন ৩০৬ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৭৫ জন, দোয়ারাবাজার উপজেলায় ৯ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩ জন, তাহিরপুর উপজেলায় ৭ জন, জামালগঞ্জ উপজেলায় ২০ জন, দিরাই উপজেলায় ৭ জন, ধর্মপাশা উপজেলায় ৯ জন, ছাতক উপজেলায় ৪৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১৭ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৬ জন।
এদিকে গত সোমবার ৪৯ জনের নমুনা পরীক্ষায় জেলার ২ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৯ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৮ দশমিক ৩৬ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জন এবং জামালগঞ্জ উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও দিরাই উপজেলায় ৯ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৬ জনের নমুনা পরীক্ষায় কেউ পজিটিভ শনাক্ত হননি।
১৩ হাজার ৫৫৩ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১৬০ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।
৪,২৭১ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৮৯৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ০২ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ৭১৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৮৪ শতাংশ। আইসোলেসনে আছেন ১৭৫ জন। করোনায় মারা গেছেন ৬ জন।


