স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ২৫ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২১ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ২০০৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৯ শতাংশ।
গত রবিবার ৭৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬ জন। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ সদর উপজেলার। ৪৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জন। এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২২৯৯ জন।
এদিকে বিশ^ম্ভরপুর উপজেলার ৩ জন, জামালগঞ্জ উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৪ জন, ধর্মপাশা উপজেলার ৮ জন এবং ছাতক উপজেলার ১২ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
বর্তমানে আইসোলেসনে আছেন ২৭০ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদরে ১৬৪ জন, দোয়ারায় ১২ জন, বিশ^ম্ভরপুরে ৪ জন, তাহিরপুরে ২ জন, জামালগঞ্জে ১১ জন, দিরাইয়ে ২ জন, ধর্মপাশায় ৩জন, ছাতকে ৩৯ জন, জগন্নাথপুরে ১১ এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২২ জন।
- আগামী শনিবার বড়ছড়ায় আসছেন জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান
- জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা


