স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে জেলায় আরোগ্য লাভ করেছেন আরও ২৭ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় আরোগ্য লাভ করেছেন মোট ১৬০০ জন। করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৯.১২ শতাংশ। নতুন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে গেছেন ১৪ জন। বর্তমানে আইসোলেসনে আছেন ৪০২ জন।
এদিকে ১২ হাজার ৮৭৬ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০২২ জন।


