আরোগ্য লাভ করেছেন আরও ২ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ২ উপজেলার আরও ২ জন। বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুস্থ হওয়াদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ১ জন এবং ধর্মপাশা উপজেলার ১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ২০৩৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪১ শতাংশ।
গত মঙ্গলবার ৪৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৪.৪৪ শতাংশ। সুনামগঞ্জ সদর উপজেলায় ২৭ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ছাতক উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়াও বিশ^ম্ভরপুরে ৩ জন, জামালগঞ্জে ৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হননি। এ নিয়ে ১৪ হাজার ৫শত’ ৯৪ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ২৩০৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৭৮ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ২৪৫ জন।