স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় এপর্যন্ত করোন থেকে আরোগ্য লাভ করেছেন ২১৪ জন। মঙ্গলবার নতুন করে আরোগ্য লাভ করেছেন আরও ৩২ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, জামালগঞ্জ উপজেলার ১৩ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন, ছাতক উপজেলার ১৬ জন আরোগ্য লাভ করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলা থেকে ৩৫ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৩০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ১৪ জন, শাল্লা উপজেলা থেকে ১১ জন, জগন্নাথপুর উপজেলার ১৭ জন, দিরাই উপজেলা থেকে ৮ জন, ছাতক উপজেলার ৪৩ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ২৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ১২ জন, তাহিরপুর উপজেলা থেকে ১৪ জন, ধর্মপাশা উপজেলা থেকে ১৬ জন।


