আরোগ্য লাভ করেছেন আরও ৪৯ জন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ৪৯ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২৯ জন, বিশ^ম্ভলপুর উপজেলার ১ জন এবং ছাতক উপজেলার ১৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৩৯১ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ০৬ শতাংশ।
এদিকে সর্বশেষ গত সোমবার ১৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৫ জনের শরীরে। সুনামগঞ্জ সদর উপজেলায় ৭৪ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৯ জনের নমুনা পরীক্ষায় ২ জন, তাহিরপুর উপজেলায় ৯ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ছাতক উপজেলায় ৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও দিরাই উপজেলার ৪ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
১১ হাজার ৯শত’ ৭১ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮০৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ। ৩,৫২৬ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৭৩২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৭৬ শতাংশ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ৫৫ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫৩৪ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৮৫৯ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৮০৫ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৯৫ জন।