স্টাফ রিপোর্টার
জেলায় করোনা থেকে আরোগ্য লাভ করেছেন আরও ৫ জন। এর মধ্যে ১ জন সুনামগঞ্জ সদর উপজেলার এবং ৪ জন ছাতক উপজেলার। রবিবার জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায়।
এদিকে জেলায় আইসোলেসনে আছেন ১২ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জন, ছাতক উপজেলায় ১ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৩ জন।
উল্লেখ্য, এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২,৫২৬ জন। আরোগ্য লাভ করেছেন ২,৪৮৮ জন। করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।


