আরোগ্য লাভ করেছেন আরও ৫ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ৫ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ দিরাই উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৩ জন এবং জগন্নাথপুর উপজেলার ১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৯৮২ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে গত শনিবার ৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ জন। জগন্নাথপুর উপজেলায় ৭ জনের নমুনা পরীক্ষায় ১ জন। সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২২৯৩ জন।
এদিকে বর্তমানে আইসোলেসনে আছেন ২৮৯ জন।