আরোগ্য লাভ করেছেন আরও ৬ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন আরও ৬ জন। সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন এবং ছাতক উপজেলা থেকে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১১৭ জন। বর্তমানে আইসোলেসনে আছেন ৪৪২ জন।
এদিকে রবিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় আরও ৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন পুনরায় করোনা পজেটিভ হয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১২ জন, ছাতক উপজেলায় ১৬ জন, জগন্নাথপুরে ১৩ জন, দোয়ারাবাজারে ২ জন, তাহিরপুরে ১ জন ও শাল্লা উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৬৩ জনে।
শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, রবিবার তাদের ল্যাবে সুনামগঞ্জের ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। জেলায় করোনা চিকিৎসার জন্য মোট ১৩১ টি বেড রয়েছে।