আরোগ্য লাভ করেছেন আরও ৭ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ২ উপজেলার আরও ৭ জন। বৃহস্পতিবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুস্থ হওয়াদের মধ্যে তাহিরপুর উপজেলার ১ জন এবং জামালগঞ্জ উপজেলার ৬ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ২০৪৪ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৯ শতাংশ।
গত বুধবার ৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৯.০৯ শতাংশ। সুনামগঞ্জ সদর উপজেলায় ১৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৪ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়াও দোয়ারায় ৩ জন, দিরাইয়ে ৪ জন, ছাতকে ৪ জন এবং শাল্লা উপজেলায় ৩ জনের নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হননি। এ নিয়ে ১৪ হাজার ৬শত’ ২৭ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ২৩০৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৭৭ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ২৪১ জন।