আরোগ্য লাভ করেছেন আরও ৭ জন

স্টাফ রিপোর্টার
জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ৭ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন এবং দিরাই উপজেলার ৪ জন।
সোমবার পর্যন্ত ১০,৭৭২ জনের নমুনা পরীক্ষায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫১২ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ১১৪২ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৫.৫২ শতাংশ।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলায় ৩০২ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫৪ জন, তাহিরপুর উপজেলায় ৩৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, দিরাই উপজেলায় ৭০ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, ছাতক উপজেলায় ২৭৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১০৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭১ জন, শাল্লা উপজেলায় ৩৯ জন আরোগ্য লাভ করেছেন।
এদিকে বর্তমানে আইসোলেসনে আছেন ৩৫৫ জন।