স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন শাল্লা উপজেলার আরও ১ জন। এই উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪২ জন। আক্রান্তদের সকলেই আরোগ্য লাভ করেছেন। মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায়।
সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৩২ জন। আরোগ্য লাভ করেছেন ২৪৯২ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।
এদিকে বর্তমানে আইসোলেসনে আছেন ১৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৮ জন, ছাতক উপজেলায় ৪ জন এবং জগন্নাথপুর উপজেলায় ২ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন মোট ২৬ জন।


