স্টাফ রিপোর্টার
দুই ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩২ জন এবং আর ল্যাবে ৩২ জন আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, দিরাই উপজেলায় ৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ৩ জন, জগন্নাথপুর উপজেলায় ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ২ জন। এরমধ্যে ২য় বার পজেটিভ হয়েছেন ১১ জন। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০৬২ জন।
শুক্রবার নতুন করে আরোগ্য লাভ করেছেন ৫ উপজেলার ৪৭ জন। শুক্রবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, দিরাই উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১১ জন, ছাতক উপজেলায় ২২ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১০ জন সুস্থ হয়েছেন। শনিবার দুপুর পর্যন্ত এ নিয়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭৫ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার ১১৩ জন, ছাতক উপজেলার ১২৫ জন, দোয়ারাবাজার ৫৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ৪৭ জন, শাল্লা উপজেলা থেকে ৩৫ জন, জগন্নাথপুর উপজেলার ৬১ জন, দিরাই উপজেলা থেকে ১৯ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৫৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ২৮ জন, তাহিরপুর উপজেলা থেকে ২১ জন, ধর্মপাশা উপজেলা থেকে ১৮ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, আইসোলেসনে গেছেন ২৫ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৮৭ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৬ হাজার ৪৬৫ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১০৬২ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
করোনা সন্দেহে ৮ হাজার ৯৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৮৩ জনের। নমুনা পরীক্ষার করোনা শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ। সুনামগঞ্জ সদর উপজেলার ২৯০ জন, ছাতক উপজেলার ২৬৬ জন, দোয়ারাবাজার ৯৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ৭১ জন, শাল্লা উপজেলা থেকে ৩৭ জন, জগন্নাথপুর উপজেলার ৯৩ জন, দিরাই উপজেলা থেকে ৪৬ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৬৬ জন, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৩৭ জন, তাহিরপুর উপজেলা থেকে ৩৭ জন, ধর্মপাশা উপজেলা থেকে ২৩ জন।
এদিকে শুক্রবার সিলেট বিভাগে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে; যার অর্ধেকেরও বেশি সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৪২ জন।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য জেলার ১২টি চিকিৎসা কেন্দ্রে ১৩১ টি বেড রয়েছে। এরমধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে ১০০টি বেড। এছাড়াও ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। রয়েছেন ৮৬ জন ডাক্তার ও ২৪৭ জন নার্স। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১৭ হাজার ১ শত ৩২ টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হয়েছে। মজুত রয়েছে ১ হাজার ২৮ টি।
- জগন্নাথপুরে সিনিয়র স্টাফ নার্স ও অফিস স্টাফ করোনায় আক্রান্ত
- ছাতকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মধ্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ


