সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রের উদ্যেগে ১০ মে রবিবার সুনামগঞ্জ শহরের ৯ টি ওয়ার্ডের প্রায় ১৩০ টি পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করা হয়। করোনা ভাইরাস আতংকে শহরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ায় অনেক ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সহায়তার হাতে বাড়িয়ে দিলো নিউইয়র্কস্থ সুনামগঞ্জ জেলা সমাজ কল্যান সমিতির অন্তর্ভুক্ত নিউইয়র্কস্থ সুনামগঞ্জবাসী।
আর্থিক সহায়তার এই শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শহরের বিশিষ্ট সমাজ সেবক, আইনজীবী সহ রাজনৈতিক সংগঠকগণ। শহরবাসীর এই মহাদুর্যোগকালে তাদের পাশে দাঁড়াতে পেরে সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মারুফ চৌধুরী সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট আর্থিক সহায়তা দানকারী ও সমাজসেবীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
- ১০ জন চিকিৎসককে সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত করে পদায়ন, আজ যোগদান
- নতুন করে হোম কোয়ারেন্টিনে ২৬ জন, ছাড়পত্র পেলেন ৭৪ জন


