স্টাফ রিপোর্টার
সুশাসনের জন্য নাগরিক সুজন’র উদ্যোগে আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের আলফাত স্কয়ারে এ উপলক্ষে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতি দল ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সুজনের জেলা শাখার যুগ্ম সম্পাদক মাসুম হেলালের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সুজনের জেলা সভাপতি অ্যাড. হোসেন তৌফিক চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ড. মোফাচ্ছির মিয়া, সদর
উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আব্দুল হালিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সুজনের সদস্য নুরুল হাসান আতাহার, সাংবাদিক একে কুদরত পাশা, আমিনুল ইসলাম, শহীদ নূর আহমেদ, আশরাফুল আলম, শরীফুল ইসলাম প্রমুখ।


