আর্ন্তজাতিক সেমিনারে যাচ্ছেন সুনামগঞ্জের ৫ জনপ্রতিনিধি

জগন্নাথপুর অফিস
ইউপিজিপি ও ইউজেডজিপি’র পলিসি বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবেন সুনামগঞ্জের ৫ স্থানীয় সরকার জনপ্রতিনিধি। সুনামগঞ্জের জগন্নাথপুর     
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া, শাল্লার বাহাড়াই ইউনিয়নের চেয়ারম্যান ব্রজলাল দাস, দরগাপাশা ইউনিয়নের সদস্য কবিতা রানী দাস অংশগ্রহণ করবেন।
আগামী ১০-১১ ডিসেম্বর ঢাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাকরাইল সকাল ৯টা থেকে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনারে বিভিন্ন গবেষণা প্রতিবেদনের ফলাফল ও সুপারিশমালা অংশীজনদের অবহিত করবেন দেশ ও বিদেশের ২৫০ জনের অধিক প্রতিনিধি।