আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনাতামূলক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ।
সভাপতির বক্তব্যে মাও. আবুল কালাম আজাদ বলেন, ‘ইসলাম শান্তি, সম্প্রীতি ও উদার গণতান্ত্রিক একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের সুদীর্ঘ গৌরবোজ্জল ইতিহাসে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকা-ের স্থান নেই। যারা ইসলামের নামে বোমা মেরে মানুষ হত্যা করছে তারা প্রকৃত মুসলমান হতে পারে না।’
আলহেরা ছাত্রসংসদের জিএস আতিক উল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাও.তোফায়েল আহমদ খান, মাও. মতিউর রহমান, মো. নূরুল ইসলাম, ছাত্রসংসদের ভিপি মো. বদিউজ্জামান, এজিএস মো. শাহিনুর রহমান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফার ইয়াছমিন, মাও.আব্দুল কবির, মো. জসিম উদ্দিন, খালেদা বেগম, মো. তফাজ্জুল হক, মো. তাহাজ্জদ আলী, মো. জহিরুল ইসলাম, মাওলানা শাহজাহান কবির, মো. মানিক উল্লাহ, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা মো. দেলোয়ার হোসাইন, আয়েশা সিদ্দিকা, খাদিজা বেগম, রোকসানা বেগম, মো. সুহেল আলম প্রমুখ। সমাবেশ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। (প্রেস বিজ্ঞপ্তি)
- দিরাইয়ে ২ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন কাল প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নাহিদ
- ধর্মপাশায় শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


