Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
আল-ইহসান সমাজ কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

আল-ইহসান সমাজ কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক গ্রামের গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে আল ইসহান সমাজ কল্যাণ পরিষদ শিমুলবাঁক। মঙ্গলবার বিকালে শিমুলবাঁক গ্রামের ১০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয় সংগঠনটি। সংগঠনের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী নিজামুল হক ভুট্টোর অর্থায়নে ও আল ইহসান সমাজ কল্যাণ পরিষদের সার্বিক সহযোগীতায় খাদ্য সমাগ্রী হিসেবে তেল, চিনি, ডাল, গুড়, ময়দা, পিঁয়াজ দুধ ও লাচ্ছি বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আল ইহসানের উপদেষ্ঠা, প্রিন্সিপাল এ কে শামছুল হুদা, মাস্টার আমিরুল হক, আফসর আলী, দিলোয়ার হোসেন, মাওলানা হাবিবুল হক, নির্বাহী সদস্য এখলাছুর রহমান, এনামুল হক পাভেল, কার্যকরী পরিষদের সহ-সভাপতি মাহবুব ইসলাম, সাধারণ সম্পাদক সাবেরিন আহমেদ জয়নুল, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতানুল আরেফিন ইমন, হোসাইন আহমদ, আইন সম্পাদক তহুর আলম, যুগ্ম সম্পাদক সুজন মিয়া, প্রচার সম্পাদক জুনায়েদ ইসলাম জুনেদ, নুর হোসেন, সারওয়ার আহমদ সৌরভ, দিলোয়ার হোসেন প্রমুখ।
এসময় দেশ, জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন শিমুলবাক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাই।