আসক’র ঈদ সামগ্রী বিতরণ

মহামারি করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়া অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাইন্ডেশন। বৃহস্পতিবার দুপুর ১ টায় আয়ান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান ও আব্দুল মছব্বির’র সহযোগিতায় এসময় ২০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আসক’র কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফজলুল হক, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব দাস প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি