আহবান’র আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার
‘নিজে বাঁচি, অন্যকে বাঁচাই, দেশ গড়তে হাত বাড়াই’ স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহবান। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের সভাপতি প্রিতা দেব’র সভাপতিত্বে ও শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমদ শামস অর্ক ও রূপকথার         
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আইনুর আক্তার পান্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মুনওয়ার আলী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা জাসদ সভাপতি আতম ছালেহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রায়হান উদ্দিন।
এদিকে দুপুরে সাংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ হতদরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.জাহাংগীর হোসেন, প্রোগ্রাম অফিসার স্বপন কুমার, জাতীয় পার্টি নেতা মো.আব্দুল কাদির, সাজ্জাদুর রহমান সাজু, ফারুক মেনর প্রমুখ।