আয় কমেছে রিকশা চালকদের

সবাই ক্ষেতে কাজে ব্যস্ত। বিশেষ কোনো কারণ ছাড়া হাট-বাজারে আসছেন না কেউই। তাই শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি বাজারে সব রকমের ব্যবসায় মোটামুটি ধস নেমেছে। কমেছে দোকানিদের বিক্রি। ব্যবসায়ীদের পাশাপাশি এর প্রভাব পড়েছে রিকশা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদের পেশাতেও। দিনের অর্ধেকের বেশি সময় যাত্রীহীন সময় কাটাতে হয় এ উপজেলার বেশিরভাগ রিকশা চালকদের। আগে যেখানে প্রতিদিন গড়ে ৫শত থেকে ৬শত টাকা উপার্জন ছিলো তা এখন রীতিমতো অর্ধেকে নেমে এসেছে। তাই বলতে গেলে এমন নিম্নআয়ের পেশাজীবীরা নির্বাহ করছেন এক কঠিন জীবন। তারা প্রত্যেকেই চান কেউ তাদের প্রতি বাড়িয়ে দিক সহযোগিতার হাত। ছবিটি সোমবার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের সামন থেকে তুলেছেন আমাদের শান্তিগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার।